বগুড়া বার্তা :ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগামীকাল বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় এবার সকল প্রকার জুয়া. যাত্রা, বিচিত্রাসহ বিভিন্ন বিনোদন পুলিশ প্রশাসন শান্তি রক্ষায় ভেঙ্গে দিয়েছে। প্রকাশ বগুড়া জেলার অর্ন্তরগত মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামক স্থানে সন্যাসী পুজা উপলক্ষে ২ শতাধিক বছর ধরে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এউপলক্ষে মেলার আশপাশের গ্রাম গুলোতে চলে উৎসবের আমেজ। প্রতিটি বাড়ীতে অতিথিদের দাওয়াতসহ দুরের আত্মীয়দের আমন্ত্রন করতে হয়। মেলার ঐতিহ্য হিসাবে নদী ও পুকুরের বড় বড় বিভিন্ন প্রজাতীর মাছ মেলার দর্শনার্থীদের আকর্ষন করে। এদের মধ্য ১ থেকে দেড়শ কেজি ওজনের বাঘাইর, বড় বড় বোইল, চিলতল, কাতল, রুই, সামুদ্রিক কাকলা বিভিন্ন প্রকার মাছ। এছাড়া ঘরের আসবাবপত্রের মধ্য কাঠ, স্ট্রীল, লোহার ফার্নিচার, প্লাষ্টিক সামগ্রী, মাটির বাসন, কসমেটিস্, খেলার সামগ্রী, আকর্ষনীয় মিষ্টি, বড়রই, মিষ্টি আলু, শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, হুন্ডা খেলা বিভিন্ন বিনোদন দর্শণার্থীদের মনোরঞ্জন করে। দেশের বিভিন্ন জেলা থেকে মেলার আগের দিন থেকে হাজার হাজার মানুষ মেলায় পশরা সাজিয়ে ক্রয় বিক্রয় করে। মেলায় বিশুদ্ধ পানি, স্যানিটেশন, বিলিইচং পাউডার ছিটানোর ব্যবস্থা না থাকায় জনস্বাস্থ্য হুমকিতে থাকে। মেলায় গরু, মহিষ, ছাগল জবাই হলেও সে গুলোর কোন স্বাস্থ্য পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। এবার মেলাটি জোতদার সাইফুল ইসলাম মন্ডল মেলাটি পরিচালনার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এক দিনের লাইসেন্স প্রাপ্ত হয়েছেন বলে জানাগেছে। এদিকে মেলায় বিভিন্ন প্রকার অনুমতি বিহিন ২০ টি যাত্রা, জুয়া ও বিচিত্রার প্যান্ডেল পুলিশ ভেঙ্গে দিয়েছে। এব্যাপারে মডেল থানার ওসি শাহিদ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেলায় আইন শৃংখলা ও শান্তি রক্ষায় এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দ্দেশে মাইকিং করে এব্যাবস্থা গ্রহন করা হয়েছে।এই পোড়াদহ মেলা উপলক্ষে মুল মেলার বাইরে দুর্গাহাটা, হাতিবান্দা, দাড়াইল বাজার, উঞ্চুরকী কালুর বাজার, পেরির হাট, পাশ্ববর্তী থানার জোরগাছাসহ বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এদের মধ্য দুর্গাহাটা মেলায় বিপুল পরিমান বিভিন্ন ফার্নিচার, মিষ্টি ও মাছের সমারোহ ঘটে।
বগুড়ার গাবতলীতে আগামীকাল ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা-যাত্রা, জুয়া বিচিত্রা বন্ধ
|
প্রকাশিত হয়েছেঃ 9:22 AM
|
টিউন বিভাগঃ

ConversionConversion EmoticonEmoticon