আবারো কলকাতার ছবিতে জয়া আহসান

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9:49 AM | টিউন বিভাগঃ

বগুড়া বার্তা :ভিনেত্রী জয়া আহসান কলকাতার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ঈগলের চোখ’। এটি পরিচালনা করবেন অরিন্দম শীল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। জয়া ছাড়াও এতে থাকছেন কলকাতার একঝাঁক তারকা। ছবিতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস। জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে ঈগলের চোখ ছবির শুটিং। এরআগে অরিন্দম শীল এর ‘আবর্ত’ ছবিটি দিয়ে কলকাতার ছবিতে পা রাখেন ঢোকার ‘গেরিলা’ খ্যাত অভিনেত্রী জয়া আহসান। সর্বশেষ কলকাতায় ‘রাজা কাহিনী’ ছবিতে অভিনয় করে সমালোচিত হন তিনি। এদিকে, বাংলাদেশে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। ছবি আসছে পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখানে জয়ার বিপরীতে থাকছেন শাকিব খান।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger