বগুড়ায় ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির মানববন্ধন

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9:04 AM | টিউন বিভাগঃ
বগুড়া বার্তা : সুষ্ঠ পরিবেশে কারখান খুলে দেওয়া ও নামধারী চাদাঁবাজ নেতাদের বিচার দাবী এবং নিয়ম বহির্ভূতভাবে কাজ বন্ধ করে আন্দোলনের নামে সহিংসতা করা এবং উৎপাদনের জন্য কাচাঁমালের ক্ষতিপুরনের দাবিতে রবিবার বিকালে শহরের সাথমাথায় ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাসান আলী আলাল। বক্তব্য রাখেন উপদেষ্টা হাবিবুল হক দুলাল, সাঃ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, লিয়াকত আলী, কামরুল ইসলাম, জাহানারা বেগম জলি। এসময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম স্বাধীন, আঃ খালেক দুধু, আঃ রাজ্জাক প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন এই সব শ্রমিকরা কিছু কিছু চাদাঁবাজ নেতাদের খপ্পরে পরে বেআইনীভাবে ধর্মঘট পালন করছে। তারা বিনা নোটিশে কারখানা বন্ধ করে মালিক পক্ষের ব্যবসা বানিজ্যে ক্ষতি করছে। তাই সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এইসব চাদাঁবাজদের শাস্তির দাবি এবং উৎপাদনের কাচাঁমালের ক্ষতিপুরন এবং ট্রেড ইউনিয়নের বেআইনী অপতৎপরতা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Previous
This is the oldest page
Design by MS Design

Powered by Blogger