বগুড়া বার্তা : সবকিছু ঠিকঠাক চললেও সুন্দরী মেয়েকে নিয়ে বেড়াতে যেতে হলে হতে হবে হ্যান্ডসাম, গুড লুকিং। এর সঙ্গে থাকতে হবে পকেটের জোরও। কিন্ত এখন আর শুধু এসবেই পাওয়া যাবে না সুন্দরীর মন। ‘গ্রিন সিগন্যাল’ পেতে জানতে হবে ব্যাকরণ। ব্যাকরণে ভুল করলে ‘রেড সিগন্যাল’।
বানানে বা ব্যাকরণে কাঁচা ছেলেদের খুব একটা পছন্দ করেন না মেয়েরা। অনলাইনে পার্টনার বাছার আগে ভালো করে চোখ বুলিয়ে দেখে নেন, তার প্রোফাইলে বানান ভুল বা ব্যকরণগত ভুল আছে কি না।
একটা ভুল মাফ করে দিলেও যার একাধিক বানান ভুল তাকে মন দিতে মেয়েরা খুব একটা রাজি থাকেন না। তাই প্রোফাইলে বানান ভুল আছে এমন ছেলেদের ১৪ শতাংশই অনলাইন পার্টনার খুঁজতে ব্যর্থ হন।
মেয়েরা মনে করেন, যে সামান্য বানান ঠিক করে লিখতে পারে না সে নিজে কতটা ঠিক হবে। গ্রামারের ব্যাপারে অবশ্য ছেলেমেয়ে দু’পক্ষই একটু খুঁতখুঁতে হয়। সধারণত যারা লম্বা লম্বা বাক্য উত্তর দেয় তাদের ‘টিআরপি’ একটু বেশি হয়।
তবে ব্যাকরণটা ঠিক থাকতে হবে। যেমন, ‘আমি তোমাকে বিয়ে করতে চাই’ এর চেয়ে- ‘তুমি হলে সেই মানুষ, যাকে আমি বিয়ে করতে চাই’- এটা ছেলেমেয়ে উভয়ের কাছেই বেশি পছন্দের। এবার থেকে পছন্দের মানুষকে নিয়ে বের হওয়ার আগে ভালো করে ঝালিয়ে নিতে হবে। ব্যাকরণ বই করে নিতে হবে ‘প্রুফ রিডিং’।

ConversionConversion EmoticonEmoticon