ডায়াবেটিক রোগীদের জন্য সুগার মুক্ত রসগোল্লা (রেসিপি ও ভিডিও)

বগুড়া বার্তা : ইদানিং মানুষের মাঝে ডায়াবেটিস রোগ এবং রোগের সচেতনতা যতই বাড়ছে, তার সাথে সাথে বাড়ছে চিনি বাদ দেওয়ার প্রবণতা। চিনি খাওয়া বাদ দেওয়া মানেই আবার মিষ্টি জাতীয় খাবার বাদ দেওয়া। কিন্তু তাই বলে কি রসগোল্লাও খাওয়া বাদ থাকবে? মোটেই না!
আপনি যে আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করেন সেটা দিয়েই বাড়িতে তৈরি করে নিন চমৎকার সুগার ফ্রি রসগোল্লা। স্বাদ নেওয়াটাও হলো, স্বাস্থ্য রক্ষাটাও হলো। সময় লাগবে মাত্র এক ঘণ্টা।
উপকরণ :
– দেড় লিটার টাটকা গরুর দুধ
– ১৯ গ্রাম আর্টিফিশিয়াল সুইটনার
– লেবুর রস ২ টেবিল চামচ (দুই টেবিল চামচ পানির সাথে মেশানো)
প্রণালী :
১. দুধ ফুটিয়ে নিন, মাঝে মাঝে অল্প নাড়ুন যাতে ধরে না যায় বা সর না পড়ে। ফুটে গেলে চুল বন্ধ করে দিন এবং কয়েক মিনিট একটু ঠাণ্ডা হতে দিন।
২. ওপর থেকে অল্প অল্প করে ঢালতে থাকুন লেবুপানি এবং ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণে দুধ কেটে না যায়।
৩. দুধটা কেটে গেলে একটা পাতলা কাপড়ে ছেঁকে নিন। পানিটা চলে গেলে ওপরে ঠাণ্ডা পানি water ঢালুন, এতে টক ভাবটা চলে যাবে। এরপর কাপড়ের কোনাগুলো একসাথে বেঁধে ভালো করে চিপে নিন। ছানাটাকে কাপড়ে বেঁধে কোথাও ঝুলিয়ে রাখুন যাতে কোনো পানি থাকলে সেটাও ঝরে যায়। এভাবে রেখে দিন আধা ঘন্টা।
৪. বড় একটা সসপ্যানে ৯ কাপ পানির সাথে মিশিয়ে নিন আর্টিফিশিয়াল সুগারটা। গরম করে নিন যতক্ষণ না ভালোমত ফুটতে থাকে।
৫. আধা ঘন্টা ছানা ঝুলিয়ে রাখার পর এটাকে বের করে নিন। এটা হাতে নিলে ভেঙ্গে ভেঙ্গে যাবে। যদি না ভাঙ্গে তবে ভেতরে এখনো পানি আছে, চিপে পানি বের করে নিন। ছানা কিছুটা ভেজা ভেজা থাকবে কিন্তু ভেতরে বেশি পানি থাকবে না। ছানাটাকে ভেঙ্গে চটকে নিন। ছানা দিয়ে ইচ্ছেমত আকৃতির কতোগুলো বল তৈরি করে নিন।
৬. আর্টিফিশিয়াল সুগারের ফুটন্ত শিরায় ফেলে দিন গোল্লাগুলোকে। ঢেকে রাখুন ৫ মিনিট। এরপর ঢাকনা খুলে আরও ১০ মিনিট রাখুন। এরপর গোল্লাগুলোকে সরিয়ে একটা বোলে নিয়ে নিন। শিরাটাকে আরও ৫ মিনিট ফুটিয়ে ঘন করে রসগোল্লার ওপর ঢেলে দিন।
৭. রুম টেম্পারেচারে ঠাণ্ডা করে নিন। এরপর ফ্রিজে রেখে দিতে পারেন অথবা খেতে পারেন গরম গরম!
টিপস –
সুক্রালোজ জাতীয় আর্টিফিশিয়াল সুইটনার/সুগার ব্যবহার করা ভালো। সুগার ফ্রি ট্যাবলেটগুলো ব্যবহার করতে গেলে তেতো হয়ে যেতে পারে। এছাড়া আপনি যদি আরও কম মিষ্টি চান তাহলে ১০ গ্রামের মতো আর্টিফিশিয়াল সুগার sugar ব্যবহার করতে পারেন।
ভালোভাবে বুঝতে রেসিপির ভিডিও দেখে শিখে নিন –
Ranna

তেলাপিয়া মাছ দিয়ে ঘরেই তৈরি করুন রেস্তরা স্বাদের “ফিশ অ্যান্ড চিপস”

বগুড়া বার্তা : ফিশ অ্যান্ড চিপস” খাবারটি ক্রমশ আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক রেস্তরাঁই পরিবেশন করে থাকে পশ্চিমা দেশগুলোর জনপ্রিয় এই খাবারটি। ঘরে বসেই ফিশ অ্যান্ড চিপসের মজা নিতে চান? তাহলে সায়মা সুলতানার রেসিপিতে শিখে নিন ফ্রাইড ফিশ তৈরির রেসিপি।

যা যা লাগবে –
তেলাপিয়া মাছের ফিলে
ভাজার জন্য তেল
ব্যাটার এর জন্য লাগবে-
ময়দা ৩/৪ কাপ কাপ
কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
বেকিং সোডা ১/৪ চা চামচ
বেকিং পাউডার ১/৪ চা চামচ
গার্লিক পাউডার ১/৪ চা চামচ
লবণ স্বাদমত
পানি ৩/৪ কাপ
গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ
প্রনালি –
– ব্যাটারের সব উপকরণ গুলি খুব ভালোভাবে মিশিয়ে নিন। ঘন ব্যাটার হবে।
– এখন এই ব্যাটারে মাছের পিসগুলো ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন।
– গরম গরম যেকোনো সসের সাথে পরিবেশন করুন।
– এই ব্যাটারটা দিয়ে অনিয়ন রিংও তৈরি করা যাবে। পরিমাণ ঠিক মত দিয়ে করলে খুব মুচমুচে হবে।
– গরম গরম ফিশ ফ্রাই পরিবেশন করুন চিপসের সাথে বা ঘরে তৈরি আলুর চিপসের সাথে।

পাঁচ বিশ্ববিদ্যালয়ে গ্রামীণফোনের বিনামূল্যে ওয়াইফাই

বগুড়া বার্তা : ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
প্রকল্পের প্রাথমিক অবস্থায় ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ ওয়াইফাই ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।
 উদ্যোগের শুরুতে গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য গড়ে সর্বোচ্চ এক এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিচ্ছে। তবে শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরাই সেবাটি পাবেন।
গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ প্রচারণারই একটি অংশ হিসেবে বিভাগীয় শহর দুটিতে এই সেবা চালু করেছে গ্রামীণফোন।

সত্যিকারের পরী যেভাবে ধরা পরেছিলো লাইভ ক্যামেরায় (ভিডিও সহ)

সত্যিকারের পরী যেভাবে ধরা পরেছিলো লাইভ ক্যামেরায় (ভিডিও সহ)

দেখুন ভিডিওটিঃ
a

রবি গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট দেবে ইউটোপিয়া মোবাইল

বগুড়া বার্তা : মোবাইল ব্র্যান্ড ইউটোপিয়া রবি গ্রাহকদের বিনামূল্যে স্পন্সরড ইন্টারনেট দেবে।
রবি গ্রাহকরা ইউটোপিয়া মোবাইলের ওপেন মার্কেটিং প্লাটফরম ফোনপাসের মাধ্যমে বিনামূল্যে এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি রবি ও ইউটোপিয়া মোবাইলের মধ্যে এ সম্পর্কিত একটি একটি চুক্তি সই হয়েছে।

ফোনপাসের মাধ্যমে রবি গ্রাহকরা বিভিন্ন জনপ্রিয় অ্যাপস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বর্তমান অফারের আওতায় প্লাটফর্মটির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বিনু, বিক্রয়ডটকম, ট্যাক্সি বুক করতে ট্যাক্সিওয়ালা, কাইমু, পিবাজার এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্রাউজ করতে পারবেন গ্রাহকরা।
রবি নাম্বার থেকে ‘রবি ডট ফোনপাস ডট মোবি’ লগইন করে বিনামূল্যে স্পন্সরড ইন্টারনেট অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় সমাপ্ত-আগামীকাল বউমেলা

বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

বগুড়া বার্তা : বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ সমাপ্ত হয়েছে। মেলায় এবার সকল প্রকার জুয়া. যাত্রা, বিচিত্রাসহ বিভিন্ন বিনোদন এলাকার শান্তি রক্ষায় পুলিশ প্রশাসন ভেঙ্গে দেয়ায় কোন বিনোদন লক্ষকরা যায়নি। গুড়া জেলার অর্ন্তগত মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামক স্থানে সন্যাসী পুজা উপলক্ষে ২ শতাধিক বছর ধরে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবার মেলায় ৬২ কেজি ওজনের বাঘাইর মাছ ১৫‘শ টাকা কেজি দওে ৯৩ হাজার টাকা দাম হাকা হলেও পরে ১৩‘শ টাকাদরে বিক্রি হয়েছে। ১০ কেজি ওজনের বোইল ২ হাজার টাকা কেজি দরে, ১৫ ওজনের চিলতল ২ হাজার টাকা কেজিদরে ২০ কেজি ওজনের কাতলা ১৫‘শ টাকা কেজি দরে, রুই ৩ থেকে ৫ শত টাকা কেজি দরে, ব্রিগার পোনে ৩শত টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও মেলায় বিভিন্ন সামুদ্রিক দেখাগেছে। তুলনা মুলকভাবে মাছের দাম কমছিল। এছাড়া ঘরের আসবাবপত্রের মধ্য কাঠ, স্ট্রীল, লোহার ফার্নিচার, প্লাষ্টিক সামগ্রী, মাটির বাসন, কসমেটিস্, খেলার সামগ্রী, আকর্ষনীয় মিষ্টি, বড়রই, মিষ্টি আলু, শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, হুন্ডা খেলা বিভিন্ন বিনোদন দর্শণার্থীদের মনোরঞ্জন করে। দেশের বিভিন্ন জেলা থেকে মেলার আগের দিন থেকে হাজার হাজার মানুষ মেলায় পশরা সাজিয়ে ক্রয় বিক্রয় করতে দেখাগেছে। পুরুষের পাশাপাশি নারী দর্শনার্থীরাও ছিল চোখে পড়ার মতো। মেলায় বিশুদ্ধ পানি, স্যানিটেশন, বিলিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা না থাকায় জনস্বাস্থ্য হুমকিসহ ব্যাপক অব্যাবস্থাপনা লক্ষকরা গেছে। মেলায় কোন তদারকি না থাকায় গরু, মহিষ, ছাগল জবাই হলেও সে গুলোর কোন স্বাস্থ্য পরীক্ষা ও মাছের ফরমালিন পরীক্ষা করার কোন ব্যবস্থা ছিলনা। মেলাটি পরিচালনার জন্য জোতদার সাইফুল ইসলাম মন্ডলকে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এক দিনের লাইসেন্স দেয়া হলেও সে আত্মগোপনে থেকে তার লোকজন দিয়ে ক্রেতা-বিক্রেতার নিকট থেকে ইচ্ছেমত টোল আদায় করেছেন। এদিকে এলাকার শান্তি শৃংখলা রক্ষায় মেলায় বিভিন্ন প্রকার অনুমতি বিহিন ২০ টি যাত্রা, জুয়া ও বিচিত্রার প্যান্ডেল পুলিশ মেলার পুর্বেই ভেঙ্গে দেয়ায় কোন অশ্লীলতা চোখে পড়েনি। এব্যাপারে মডেল থানার ওসি শাহিদ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেলায় আইন শৃংখলা ও শান্তি রক্ষায় এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দ্দেশে মাইকিং করে এব্যাবস্থা গ্রহন করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার মহিষাবান পালপাড়ার সামনে বউমেলা অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

ক্রিকেটেও আসছে লাল কার্ডের নিয়ম

ক্রিকেটেও আসছে লাল কার্ডের নিয়ম

বগুড়া বার্তা : ক্রিকেটের নিয়মকানুন ঠিক করার দায়িত্ব যাদের, সেই মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নতুন আইনে ক্রিকেট মাঠেও কোনো খেলোয়াড়ের আচরণ মাত্রা ছাড়ালেই তাঁকে মাঠ ছাড়তে বাধ্য করতে পারবেন আম্পায়ার।
অপরাধ বিবেচনায় মাঠে ম্যাচে সাময়িক নিষেধাজ্ঞা ও ম্যাচ থেকে পুরো বহিষ্কারের নিয়ম চালু করেছে এমসিসি। ছোট অপরাধের জন্য হলুদ কার্ডের মতোই শাস্তি পেতে হবে, বড় অপরাধের শাস্তির জন্য একেবারে লাল কার্ড। মানে বহিষ্কার।
গতকাল এমসিসি পরীক্ষামূলকভাবে ক্রিকেটে হলুদ ও লাল কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মাঠে ক্রিকেটারদের আগ্রাসী আচরণে বাঁধ দিতেই আসছে কার্ডের ব্যবহার। ২০১৫ সালে ইংল্যান্ডে ৫টি ম্যাচ পণ্ড হয়েছিল শুধুমাত্র খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন ঝগড়া-বিবাদের কারণে। ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমসিসির এমন উদ্যোগ। তবে লাল কার্ডের ব্যবহার হবে একেবারে শেষ অস্ত্র হিসেবে।
খেলোয়াড়েরা যদি নিজেদের মধ্যে হালকা বচসায় জড়িয়ে পড়ে, ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে, অথবা কোনো ফিল্ডার যদি ব্যাটসম্যানদের দিকে অযথা বল ছুড়ে মারে, অতিরিক্ত আপিল করে-সে ক্ষেত্রে কেবল ৫ রান পেনাল্টি দেবেন আম্পায়াররা।
কিন্তু খেলোয়াড়দের আচরণ যদি এ মাত্রাও ছাড়িয়ে গিয়ে আগ্রাসী রূপ নেয়, একজন আরেকজনকে শারীরিকভাবে লাঞ্ছনার হুমকি দেয় কিংবা আম্পায়ারকে ভয় দেখানোর কোনো চেষ্টা নেয় অথবা অন্য কোনো খেলোয়াড়কে জাতি, ধর্ম, বর্ণ কিংবা যৌনতা নিয়ে খোঁচা দেয়, তাহলে ওই খেলোয়াড়কে ১০ ওভার কিংবা বাকি ইনিংসের ২০ শতাংশ ওভারের জন্য মাঠ থেকে বের করে দেওয়া হবে। ব্যাটসম্যানের ক্ষেত্রে মাঠ থেকে উঠে যেতে হবে এবং পরবর্তী ব্যাটসম্যান মাঠ থেকে উঠে যাওয়ার আগ পর্যন্ত মাঠে নামতে পারবেন না। যদি ব্যাটিং দলের ৯ উইকেট পড়ে যায়, সে ক্ষেত্রে দলকে অলআউট ঘোষণা করা হবে। আর ৫ রানের পেনাল্টি তো আছেই।
কিন্তু কোনো খেলোয়াড় যদি সরাসরি আম্পায়ারকে হুমকি দেন, প্রতিপক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, মাঠে সহিংস আচরণ করে অথবা অন্যদের বর্ণ, যৌনতা নিয়ে হেনস্তা করে তবে ওই খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়া হবে। ওই খেলোয়াড় মাঠ ছাড়তে অস্বীকৃতি জানালে, ধরে নেওয়া হবে দলটি খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে এবং ম্যাচের ফলও নির্ধারিত হয়ে যাবে। সঙ্গে ৫ রানের জরিমানা তো থাকছেই।
এ সংক্রান্ত প্রতিবেদনগুলো থেকে কিছুটা বিভ্রান্তি অবশ্য দেখা দিয়েছে। কিছু প্রতিবেদনে কার্ডের ব্যবহারের কথা লেখা হলেও অন্যান্য প্রতিবেদনে শুধু শাস্তির কথাটাই লেখা হয়েছে। সেই শাস্তি আম্পায়ার কার্ড দেখিয়ে দেবেন, নাকি মৌখিকভাবে বলবেন, তা পরিষ্কার নয়।
এখনই মূল ধারার ক্রিকেটে চালু হচ্ছে না লাল কার্ড। ইংল্যান্ডের স্কুল ক্রিকেট, বিভিন্ন ঘরোয়া লিগ, এমসিসির বিশ্ববিদ্যালয়ের ম্যাচগুলোতেই আপাতত লাল কার্ডের দেখা মিলবে। ডেভিড ওয়ার্নার কিংবা বিরাট কোহলির মতো স্বঘোষিত ‘আগ্রাসী’ ক্রিকেটাররা একটু স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন। আরও কিছুদিন মাঠে আগ্রাসী মনোভাব দেখাতে পারবেন তাঁরা। তবে কে জানে, এই উদ্যোগ সফল হলে মূলধারার ক্রিকেটেও হয়তো চালু হয়ে যাবে এই নিয়ম।

বগুড়ার গাবতলীতে আগামীকাল ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা-যাত্রা, জুয়া বিচিত্রা বন্ধ

বগুড়া বার্তা :ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগামীকাল বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় এবার সকল প্রকার জুয়া. যাত্রা, বিচিত্রাসহ বিভিন্ন বিনোদন পুলিশ প্রশাসন শান্তি রক্ষায় ভেঙ্গে দিয়েছে। প্রকাশ বগুড়া জেলার অর্ন্তরগত মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামক স্থানে সন্যাসী পুজা উপলক্ষে ২ শতাধিক বছর ধরে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এউপলক্ষে মেলার আশপাশের গ্রাম গুলোতে চলে উৎসবের আমেজ। প্রতিটি বাড়ীতে অতিথিদের দাওয়াতসহ দুরের আত্মীয়দের আমন্ত্রন করতে হয়। মেলার ঐতিহ্য হিসাবে নদী ও পুকুরের বড় বড় বিভিন্ন প্রজাতীর মাছ মেলার দর্শনার্থীদের আকর্ষন করে। এদের মধ্য ১ থেকে দেড়শ কেজি ওজনের বাঘাইর, বড় বড় বোইল, চিলতল, কাতল, রুই, সামুদ্রিক কাকলা বিভিন্ন প্রকার মাছ। এছাড়া ঘরের আসবাবপত্রের মধ্য কাঠ, স্ট্রীল, লোহার ফার্নিচার, প্লাষ্টিক সামগ্রী, মাটির বাসন, কসমেটিস্, খেলার সামগ্রী, আকর্ষনীয় মিষ্টি, বড়রই, মিষ্টি আলু, শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, হুন্ডা খেলা বিভিন্ন বিনোদন দর্শণার্থীদের মনোরঞ্জন করে। দেশের বিভিন্ন জেলা থেকে মেলার আগের দিন থেকে হাজার হাজার মানুষ মেলায় পশরা সাজিয়ে ক্রয় বিক্রয় করে। মেলায় বিশুদ্ধ পানি, স্যানিটেশন, বিলিইচং পাউডার ছিটানোর ব্যবস্থা না থাকায় জনস্বাস্থ্য হুমকিতে থাকে। মেলায় গরু, মহিষ, ছাগল জবাই হলেও সে গুলোর কোন স্বাস্থ্য পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। এবার মেলাটি জোতদার সাইফুল ইসলাম মন্ডল মেলাটি পরিচালনার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এক দিনের লাইসেন্স প্রাপ্ত হয়েছেন বলে জানাগেছে। এদিকে মেলায় বিভিন্ন প্রকার অনুমতি বিহিন ২০ টি যাত্রা, জুয়া ও বিচিত্রার প্যান্ডেল পুলিশ ভেঙ্গে দিয়েছে। এব্যাপারে মডেল থানার ওসি শাহিদ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেলায় আইন শৃংখলা ও শান্তি রক্ষায় এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দ্দেশে মাইকিং করে এব্যাবস্থা গ্রহন করা হয়েছে।এই পোড়াদহ মেলা উপলক্ষে মুল মেলার বাইরে দুর্গাহাটা, হাতিবান্দা, দাড়াইল বাজার, উঞ্চুরকী কালুর বাজার, পেরির হাট, পাশ্ববর্তী থানার জোরগাছাসহ বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এদের মধ্য দুর্গাহাটা মেলায় বিপুল পরিমান বিভিন্ন ফার্নিচার, মিষ্টি ও মাছের সমারোহ ঘটে।

"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" - দেশের জন্যে সম্মান বয়ে আনতে পেরে কান্না


f

বগুড়া বার্তা : আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" -এস এ গেমসে স্বর্ণপদক জয়ের পর জাতীয় সঙ্গীত চলাকালীন আবেগ ধরে রাখতে পারেননি মাবিয়া আক্তার। এবারের এসএ গেমসে দেশের হয়ে ১ম সোনা জয়ী ভারোত্তোক মাবিয়া আক্তার সীমান্ত জাতীয় সঙ্গীতের সাথে কান্না করছিল। চোখ থেকে বের হতে থাকে আনন্দের অশ্রু। অভিনন্দন তাঁকে.

স্টার জলসার জন্য ৬ তলা থেকে সন্তানকে ফেলে দিয়েছেন এক মা। পডুন ও শেয়ার করুন।


বগুড়া বার্তা : রাজধানীর বেইলি রোডে একটি ভবনের ৬ তলা থেকে সদ্যজাত সন্তানকে ফেলে দিয়েছেন এক মা!। কিন্তু মাটিতে না পড়ে ভবনের দ্বিতীয় তলার সানশেডে আটকে কান্না করতে থাকে শিশুটি। হৈ চৈ শুরু হয় আশপাশের বাসিন্দাদের মধ্যে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে আহত শিশুটির চিকিৎসা চলছে।
সোমবার দুপুরে প্রোপার্টিজ হাউজিংয়ের ওই ভবনের ষষ্ঠ তলার বারান্দা দিয়ে ওই নবজাতককে ফেলে দেওয়া হয়। পুলিশ বলছে, ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটের এক গৃহকর্মী তার সদ্যজাত সন্তানকে বারান্দা দিয়ে ফেলে দেন। ওই গৃহকর্মীর বয়স ১৭ বছর। তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত নবজাতককে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা।
কেন নিজের সন্তানকে ফেলে দিলেন ওই মা? সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মা বলেন, তার করার কিছুই ছিল না। ৯ মাস গর্ভে ধারণ করার পর বাধ্য হয়েই তিনি নিজের সন্তানকে ফেলে দিয়েছেন।
তিনি জানান, তার বাড়ি সিরাজগঞ্জের উল্লপাড়ায়। ৯ মাস আগে কুমিল্লায় বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে বোনের স্বামী জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এতে তিনি গর্ভবতী হয়ে পড়েন।
চোখের পানি মুছে তিনি বলেন, কয়েকবার ফোন দিয়ে ঘটনাটি বোনের স্বামীকে বলেছিলেন। কিন্তু তিনি সব অস্বীকার করেন। এরপর গর্ভে সন্তান নিয়ে অনেকটা লুকিয়ে গৃহকর্মীর কাজ করে আসছিলেন। গর্ভে সন্তান আছে জানলে হয়তো কোথাও কাজ পাবেন না- এমন ভয়ে কাউকে কিছু বলেননি। সোমবার সকালে সন্তান জন্ম নেওয়ার পর কী করবেন বুঝতে পারছিলেন না। এক পর্যায়ে বারান্দা দিয়ে সদ্যজাত সন্তানকে ফেলে দেন তিনি।
রমনা থানার এসআই আমিনুল ইসলাম বিকেলে বলেন, ২৬ বেইলি রোডের প্রপাটি টাওয়ারে ষষ্ঠ তলার আজমল শেখের বাসায় কাজ করে বিউটি। প্রথমে সন্দেহ বাড়ির গৃহকর্তার দিকে থাকলেও পরে ওই মেয়ের বক্তব্যে প্রকৃত কারণ বেরিয়ে আসে। নীরবকে গ্রেফতারে স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে আাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিউটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
আদ দ্বীন হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে তাকে পঞ্চম তলার আইসিইউতে রাখা হয়েছে। নিচে পরে তার মাথা, হাত-পাসহ শরীরে গুরুতর জখম রয়েছে। সন্ধ্যা পর্যন্ত তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। তবে অবস্থার পরিবর্তন হয়নি। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন শিশুটিকে বাঁচাতে।

দেখুন লাখ লাখ রুপি ঋণ দেন কোটিপতি ভিক্ষুক! পডুন ও শেয়ার করুন।




বগুড়া বার্তা : গলায় একটি মালা। মাথাভর্তি চুল। আর গালভরা দাড়ি। চেহারা দেখে অনুমান করা যায় বয়স ষাটের ঘরে। ভিক্ষা করেন ভারতের বিহার রাজ্যের পাটনা রেলওয়ে স্টেশনে। নাম তাঁর পাপ্পু কুমার।
শুরুর বর্ণনা পড়ে মনে হতে পারে, তিনি একজন সাধারণ ভিক্ষুক। কিন্তু চক্ষু ছানাবড়া হবে পাটনা পুলিশের বর্ণনা শুনলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পাপ্পু কুমারের আছে চারটি ব্যাংক অ্যাকাউন্ট। আছে চারটি এটিএম কার্ড। সেগুলোতে থাকা অর্থের পরিমাণ পাঁচ লাখ রুপি।
পুলিশের অনুসন্ধানে জানা যায়, পাপ্পুর সম্পদ আছে এক কোটি ২৫ লাখ রুপি সমমূল্যের। তিনি এ পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ লাখ রুপি ঋণ দিয়েছেন।
 ইন্ডিয়া টাইমস-এর খবরে বলা হয়, ভিক্ষাবৃত্তি নির্মূলে পুলিশের চালানো অভিযানে পাপ্পু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় জিজ্ঞাসাবাদে তাঁর বিপুল সম্পদ থাকার তথ্য জানতে পারে পুলিশ।
অনুসন্ধানে আরো জানা যায়, একসময়কার প্রকৌশলী পাপ্পু কুমার একটি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। এরপরও তাঁর সহায় সম্পদ ছিল অনেক। তাঁর বাবার মৃত্যুর পর বিপুল সম্পদের মালিক হন তিনি। কিন্তু এতেও মন ভরছিল না পাপ্পুর। খোঁড়া পা নিয়ে নেমে পড়েন ভিক্ষাবৃত্তিতে। জমান বিপুল রুপি।

প্রিয়াঙ্কার চুম্বন নিয়ে উত্তাল ওয়েব দুনিয়া( ভিডিও সহ )


Priyanka Chopra's Hot Shower Scene FULL HD

বগুড়া বার্তা :  খোলামেলা দৃশ্য এর আগেও হয়েছে, আজ থেকে ১০০ বছর পরেও হবে। তবে এমন দৃশ্য যা শিহরণ জাগাতে সময় নিচ্ছে না একটা সেকেন্ডও, যৌনতায় এমন সাহসিকতা খুব কমই দিতে পেরেছে বলিউডের হার্ট থ্রবরা। দেয়নি এমনটা নয়। রেখা থেকে জিনাত আমন, যুগটা এগিয়েছে, বলিউডে মল্লিকা, তনুশ্রীরা যেমন চুম্বনেই তোলপাড় করেছিল তেমনি ‘সেক্স বম্ব’ নিয়ে দর্শকের মনে আঁচর কেটেছে পুনম পাণ্ডে, শার্লিন চোপড়া থেকে সানি লিওনিরা। এই তালিকাটা লম্বা হলেও প্রিয়াঙ্কার ‘ফ্যাশন’ কিন্তু চোখে পরার মতই ছিল।

এবার ফ্যাশনকেও ছাপিয়ে গেল কোয়ানটিকো। সিনেমা নয়। আমেরিকার জনপ্রিয় টেলিভিশন শো কোয়ানটিকোর পাইলট এপিসোডে গাড়ির মধ্যে যৌন দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা জ্যাক ম্যাকলোলিন। ওই দৃশ্যের ভিডিও ‘বাজারে’ ছড়িয়ে পড়তেই মোবাইলে মোবাইলে ঊকি মারছে প্রিয়াঙ্কার ‘শাওয়ার সেক্স সিন’।

যে মিউজিক ভিডিওটি ৩৩ কোটির বেশি দর্শক দেখেছেন, আপনি বাদ যাবেন কেন? (ভিডিও)


 Video
বগুড়া বার্তা : নিশ্চয় সেই ভিডিওতে এমন কিছু আছে যার জন্য এতো মানুষ এই ভিডিও দেখেছেন!তাহলে আপনি কেন এই ভিডিও দেখা দেখে বাদ পড়বেন? তাহলে দেখুন সেই ভিডিও টি ভিডিও দেখতে এখানে প্রবেশ করুনঃ- https://www.youtube.com/watch?v=2vjPBrBU-TM

ব্যাকরণে ভুল করলে সুন্দরীর ‌‘রেড সিগন্যাল’!!



বগুড়া বার্তা : সবকিছু ঠিকঠাক চললেও সুন্দরী মেয়েকে নিয়ে বেড়াতে যেতে হলে হতে হবে হ্যান্ডসাম, গুড লুকিং।  এর সঙ্গে থাকতে হবে পকেটের জোরও।  কিন্ত এখন আর শুধু এসবেই পাওয়া যাবে না সুন্দরীর মন।  ‘গ্রিন সিগন্যাল’ পেতে জানতে হবে ব্যাকরণ।  ব্যাকরণে ভুল করলে ‘রেড সিগন্যাল’।
বানানে বা ব্যাকরণে কাঁচা ছেলেদের খুব একটা পছন্দ করেন না মেয়েরা। অনলাইনে পার্টনার বাছার আগে ভালো করে চোখ বুলিয়ে দেখে নেন, তার প্রোফাইলে বানান ভুল বা ব্যকরণগত ভুল আছে কি না।
একটা ভুল মাফ করে দিলেও যার একাধিক বানান ভুল তাকে মন দিতে মেয়েরা খুব একটা রাজি থাকেন না।  তাই প্রোফাইলে বানান ভুল আছে এমন ছেলেদের ১৪ শতাংশই অনলাইন পার্টনার খুঁজতে ব্যর্থ হন।
মেয়েরা মনে করেন, যে সামান্য বানান ঠিক করে লিখতে পারে না সে নিজে কতটা ঠিক হবে।  গ্রামারের ব্যাপারে অবশ্য ছেলেমেয়ে দু’পক্ষই একটু খুঁতখুঁতে হয়।  সধারণত যারা লম্বা লম্বা বাক্য উত্তর দেয় তাদের ‘টিআরপি’ একটু বেশি হয়।
তবে ব্যাকরণটা ঠিক থাকতে হবে।  যেমন, ‘আমি তোমাকে বিয়ে করতে চাই’ এর চেয়ে- ‘তুমি হলে সেই মানুষ, যাকে আমি বিয়ে করতে চাই’- এটা ছেলেমেয়ে উভয়ের কাছেই বেশি পছন্দের।  এবার থেকে পছন্দের মানুষকে নিয়ে বের হওয়ার আগে ভালো করে ঝালিয়ে নিতে হবে।  ব্যাকরণ বই করে নিতে হবে ‘প্রুফ রিডিং’।

আবারো কলকাতার ছবিতে জয়া আহসান


বগুড়া বার্তা :ভিনেত্রী জয়া আহসান কলকাতার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ঈগলের চোখ’। এটি পরিচালনা করবেন অরিন্দম শীল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। জয়া ছাড়াও এতে থাকছেন কলকাতার একঝাঁক তারকা। ছবিতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস। জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে ঈগলের চোখ ছবির শুটিং। এরআগে অরিন্দম শীল এর ‘আবর্ত’ ছবিটি দিয়ে কলকাতার ছবিতে পা রাখেন ঢোকার ‘গেরিলা’ খ্যাত অভিনেত্রী জয়া আহসান। সর্বশেষ কলকাতায় ‘রাজা কাহিনী’ ছবিতে অভিনয় করে সমালোচিত হন তিনি। এদিকে, বাংলাদেশে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। ছবি আসছে পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখানে জয়ার বিপরীতে থাকছেন শাকিব খান।

একটা মাছের দাম ৮ লাখ টাকা!


বগুড়া বার্তা : ভারতের পশ্চিমবঙ্গের দিঘা জেলেরা একটি বিরল প্রজাতির মাছ ধরেছে। ভারতের বাজারে তিন লাখ রুপিতে বিক্রি হলেও আন্তর্জাতিক বাজারে নাকি এর দাম বাংলাদেশী মুদ্রায় ৮ লাখ টাকা।
মাছটির নাম তেলিয়া ভোলা। আন্তর্জাতিক বাজারে ক্রশওয়েলরাং ফিস নামেও যা পরিচিত।
তেলিয়া ভোলার কদর এতটাই বেশি যে, বিদেশে রপ্তানির পর তা রীতিমতো নিলাম হয়। এই মাছের পটকা দিয়ে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। তেল ও মাংস থেকেও ওষুধ বানানো হয়। বানানো হয় দামী স্যুপও।
দিঘা মোহনা থেকে প্রায় চারশো নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বাস এই তেলিয়া ভোলার। একশো নটিক্যাল মাইল দূরে মাছ ধরতে গিয়েছিল ট্রলার। সেখানেই বিরল এই মাছের সন্ধান মেলে। দলছুট হয়ে চলে এসেছিল বলে অনুমান মৎজীবীদের।

বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন সাবিরা


বগুড়া বার্তা :   বিজয় মঞ্চ থেকে নেমে বারবার আফসোস করছিলেন, ‘ইস্। আরেকবার যদি সুযোগ পেতাম!’
আন্তর্জাতিক অঙ্গনে কি আর হাত ফসকানো সুযোগ বারবার পাওয়া যায়? এবারের এসএ গেমসে মেয়েদের ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেই তাই নিজেকে সান্ত্বনা দিতে লাগলেন বাংলাদেশের মোল্লা সাবিরা সুলতানা। দ্বাদশ এসএ গেমসে ভারোত্তোলন থেকেই এল বাংলাদেশের প্রথম পদক।
আজ গুয়াহাটির ভোগেশ্বরি ফুকনোণী ইনডোর স্টেডিয়ামে ৪৮ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন দেশের অন্যতম সেরা নারী ভারোত্তোলক। এসএ গেমসে এবারই প্রথম মেয়েদের ভারোত্তোলন অন্তভুর্ক্ত করা হয়েছে। প্রথমবার খেলতে নেমে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসেরও অংশ হয়ে গেলেন সাবিরা। স্ন্যাচে তিনি দুই লিফটে তুলেছেন ৬০ ও ৬৬ কেজি। কিন্তু শেষবার ৬৬ কেজি ওঠাতে গিয়ে হাত ফসকে পড়ে যায় ভার। রুপার পদকও যেন ছিটকে গেল তাঁর হাত থেকে !
হতাশ সাবিরা কিছুক্ষণ চেয়ে রইলেন নিজের হাতের দিকে। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিন বারে তুলেছেন ৬৫, ৭৭ ও ৮০ কেজি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৩ কেজি তুলে জিতেছেন ব্রোঞ্জ। আর এই ইভেন্টে ১৪৫ কেজি ওজন তুলে রুপা জিতেছেন শ্রীলঙ্কার দিনুশা হানসানি গোমাস। সোনা জয়ী ভারতের মীরাবাঈ চানু তুলেছেন ১৬৯ কেজি।
ব্রোঞ্জ জয়ের পর সাবিরার কণ্ঠে হতাশা, ‘বাংলাদেশে আমি যে ওজন তুলি সেটা তুলতে পারলেই রুপা জিততাম। কিন্তু শেষ লিফটের সময় আমি একটু নার্ভাস হয়ে পড়ি।’

বগুড়ায় ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির মানববন্ধন

বগুড়া বার্তা : সুষ্ঠ পরিবেশে কারখান খুলে দেওয়া ও নামধারী চাদাঁবাজ নেতাদের বিচার দাবী এবং নিয়ম বহির্ভূতভাবে কাজ বন্ধ করে আন্দোলনের নামে সহিংসতা করা এবং উৎপাদনের জন্য কাচাঁমালের ক্ষতিপুরনের দাবিতে রবিবার বিকালে শহরের সাথমাথায় ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাসান আলী আলাল। বক্তব্য রাখেন উপদেষ্টা হাবিবুল হক দুলাল, সাঃ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, লিয়াকত আলী, কামরুল ইসলাম, জাহানারা বেগম জলি। এসময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম স্বাধীন, আঃ খালেক দুধু, আঃ রাজ্জাক প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন এই সব শ্রমিকরা কিছু কিছু চাদাঁবাজ নেতাদের খপ্পরে পরে বেআইনীভাবে ধর্মঘট পালন করছে। তারা বিনা নোটিশে কারখানা বন্ধ করে মালিক পক্ষের ব্যবসা বানিজ্যে ক্ষতি করছে। তাই সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এইসব চাদাঁবাজদের শাস্তির দাবি এবং উৎপাদনের কাচাঁমালের ক্ষতিপুরন এবং ট্রেড ইউনিয়নের বেআইনী অপতৎপরতা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
Design by MS Design

Powered by Blogger