হট ভয়েস

ডায়াবেটিক রোগীদের জন্য সুগার মুক্ত রসগোল্লা (রেসিপি ও ভিডিও)

বগুড়া বার্তা : ইদানিং মানুষের মাঝে ডায়াবেটিস রোগ এবং রোগের সচেতনতা যতই বাড়ছে, তার সাথে সাথে বাড়ছে চিনি বাদ দেওয়ার প্রবণতা। চিনি খাওয়া বাদ দেওয়া মানেই আবার মিষ্টি জাতীয় খাবার বাদ দেওয়া। কিন্তু তাই বলে কি রসগোল্লাও খাওয়া বাদ থাকবে? মোটেই না!
আপনি যে আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করেন সেটা দিয়েই বাড়িতে তৈরি করে নিন চমৎকার সুগার ফ্রি রসগোল্লা। স্বাদ নেওয়াটাও হলো, স্বাস্থ্য রক্ষাটাও হলো। সময় লাগবে মাত্র এক ঘণ্টা।
উপকরণ :
– দেড় লিটার টাটকা গরুর দুধ
– ১৯ গ্রাম আর্টিফিশিয়াল সুইটনার
– লেবুর রস ২ টেবিল চামচ (দুই টেবিল চামচ পানির সাথে মেশানো)
প্রণালী :
১. দুধ ফুটিয়ে নিন, মাঝে মাঝে অল্প নাড়ুন যাতে ধরে না যায় বা সর না পড়ে। ফুটে গেলে চুল বন্ধ করে দিন এবং কয়েক মিনিট একটু ঠাণ্ডা হতে দিন।
২. ওপর থেকে অল্প অল্প করে ঢালতে থাকুন লেবুপানি এবং ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণে দুধ কেটে না যায়।
৩. দুধটা কেটে গেলে একটা পাতলা কাপড়ে ছেঁকে নিন। পানিটা চলে গেলে ওপরে ঠাণ্ডা পানি water ঢালুন, এতে টক ভাবটা চলে যাবে। এরপর কাপড়ের কোনাগুলো একসাথে বেঁধে ভালো করে চিপে নিন। ছানাটাকে কাপড়ে বেঁধে কোথাও ঝুলিয়ে রাখুন যাতে কোনো পানি থাকলে সেটাও ঝরে যায়। এভাবে রেখে দিন আধা ঘন্টা।
৪. বড় একটা সসপ্যানে ৯ কাপ পানির সাথে মিশিয়ে নিন আর্টিফিশিয়াল সুগারটা। গরম করে নিন যতক্ষণ না ভালোমত ফুটতে থাকে।
৫. আধা ঘন্টা ছানা ঝুলিয়ে রাখার পর এটাকে বের করে নিন। এটা হাতে নিলে ভেঙ্গে ভেঙ্গে যাবে। যদি না ভাঙ্গে তবে ভেতরে এখনো পানি আছে, চিপে পানি বের করে নিন। ছানা কিছুটা ভেজা ভেজা থাকবে কিন্তু ভেতরে বেশি পানি থাকবে না। ছানাটাকে ভেঙ্গে চটকে নিন। ছানা দিয়ে ইচ্ছেমত আকৃতির কতোগুলো বল তৈরি করে নিন।
৬. আর্টিফিশিয়াল সুগারের ফুটন্ত শিরায় ফেলে দিন গোল্লাগুলোকে। ঢেকে রাখুন ৫ মিনিট। এরপর ঢাকনা খুলে আরও ১০ মিনিট রাখুন। এরপর গোল্লাগুলোকে সরিয়ে একটা বোলে নিয়ে নিন। শিরাটাকে আরও ৫ মিনিট ফুটিয়ে ঘন করে রসগোল্লার ওপর ঢেলে দিন।
৭. রুম টেম্পারেচারে ঠাণ্ডা করে নিন। এরপর ফ্রিজে রেখে দিতে পারেন অথবা খেতে পারেন গরম গরম!
টিপস –
সুক্রালোজ জাতীয় আর্টিফিশিয়াল সুইটনার/সুগার ব্যবহার করা ভালো। সুগার ফ্রি ট্যাবলেটগুলো ব্যবহার করতে গেলে তেতো হয়ে যেতে পারে। এছাড়া আপনি যদি আরও কম মিষ্টি চান তাহলে ১০ গ্রামের মতো আর্টিফিশিয়াল সুগার sugar ব্যবহার করতে পারেন।
ভালোভাবে বুঝতে রেসিপির ভিডিও দেখে শিখে নিন –
Ranna

তেলাপিয়া মাছ দিয়ে ঘরেই তৈরি করুন রেস্তরা স্বাদের “ফিশ অ্যান্ড চিপস”

বগুড়া বার্তা : ফিশ অ্যান্ড চিপস” খাবারটি ক্রমশ আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক রেস্তরাঁই পরিবেশন করে থাকে পশ্চিমা দেশগুলোর জনপ্রিয় এই খাবারটি। ঘরে বসেই ফিশ অ্যান্ড চিপসের মজা নিতে চান? তাহলে সায়মা সুলতানার রেসিপিতে শিখে নিন ফ্রাইড ফিশ তৈরির রেসিপি।

যা যা লাগবে –
তেলাপিয়া মাছের ফিলে
ভাজার জন্য তেল
ব্যাটার এর জন্য লাগবে-
ময়দা ৩/৪ কাপ কাপ
কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
বেকিং সোডা ১/৪ চা চামচ
বেকিং পাউডার ১/৪ চা চামচ
গার্লিক পাউডার ১/৪ চা চামচ
লবণ স্বাদমত
পানি ৩/৪ কাপ
গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ
প্রনালি –
– ব্যাটারের সব উপকরণ গুলি খুব ভালোভাবে মিশিয়ে নিন। ঘন ব্যাটার হবে।
– এখন এই ব্যাটারে মাছের পিসগুলো ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন।
– গরম গরম যেকোনো সসের সাথে পরিবেশন করুন।
– এই ব্যাটারটা দিয়ে অনিয়ন রিংও তৈরি করা যাবে। পরিমাণ ঠিক মত দিয়ে করলে খুব মুচমুচে হবে।
– গরম গরম ফিশ ফ্রাই পরিবেশন করুন চিপসের সাথে বা ঘরে তৈরি আলুর চিপসের সাথে।

পাঁচ বিশ্ববিদ্যালয়ে গ্রামীণফোনের বিনামূল্যে ওয়াইফাই

বগুড়া বার্তা : ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
প্রকল্পের প্রাথমিক অবস্থায় ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ ওয়াইফাই ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।
 উদ্যোগের শুরুতে গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য গড়ে সর্বোচ্চ এক এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিচ্ছে। তবে শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরাই সেবাটি পাবেন।
গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ প্রচারণারই একটি অংশ হিসেবে বিভাগীয় শহর দুটিতে এই সেবা চালু করেছে গ্রামীণফোন।

সত্যিকারের পরী যেভাবে ধরা পরেছিলো লাইভ ক্যামেরায় (ভিডিও সহ)

সত্যিকারের পরী যেভাবে ধরা পরেছিলো লাইভ ক্যামেরায় (ভিডিও সহ)

দেখুন ভিডিওটিঃ
a

রবি গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট দেবে ইউটোপিয়া মোবাইল

বগুড়া বার্তা : মোবাইল ব্র্যান্ড ইউটোপিয়া রবি গ্রাহকদের বিনামূল্যে স্পন্সরড ইন্টারনেট দেবে।
রবি গ্রাহকরা ইউটোপিয়া মোবাইলের ওপেন মার্কেটিং প্লাটফরম ফোনপাসের মাধ্যমে বিনামূল্যে এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি রবি ও ইউটোপিয়া মোবাইলের মধ্যে এ সম্পর্কিত একটি একটি চুক্তি সই হয়েছে।

ফোনপাসের মাধ্যমে রবি গ্রাহকরা বিভিন্ন জনপ্রিয় অ্যাপস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বর্তমান অফারের আওতায় প্লাটফর্মটির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বিনু, বিক্রয়ডটকম, ট্যাক্সি বুক করতে ট্যাক্সিওয়ালা, কাইমু, পিবাজার এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্রাউজ করতে পারবেন গ্রাহকরা।
রবি নাম্বার থেকে ‘রবি ডট ফোনপাস ডট মোবি’ লগইন করে বিনামূল্যে স্পন্সরড ইন্টারনেট অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় সমাপ্ত-আগামীকাল বউমেলা

বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

বগুড়া বার্তা : বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ সমাপ্ত হয়েছে। মেলায় এবার সকল প্রকার জুয়া. যাত্রা, বিচিত্রাসহ বিভিন্ন বিনোদন এলাকার শান্তি রক্ষায় পুলিশ প্রশাসন ভেঙ্গে দেয়ায় কোন বিনোদন লক্ষকরা যায়নি। গুড়া জেলার অর্ন্তগত মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামক স্থানে সন্যাসী পুজা উপলক্ষে ২ শতাধিক বছর ধরে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবার মেলায় ৬২ কেজি ওজনের বাঘাইর মাছ ১৫‘শ টাকা কেজি দওে ৯৩ হাজার টাকা দাম হাকা হলেও পরে ১৩‘শ টাকাদরে বিক্রি হয়েছে। ১০ কেজি ওজনের বোইল ২ হাজার টাকা কেজি দরে, ১৫ ওজনের চিলতল ২ হাজার টাকা কেজিদরে ২০ কেজি ওজনের কাতলা ১৫‘শ টাকা কেজি দরে, রুই ৩ থেকে ৫ শত টাকা কেজি দরে, ব্রিগার পোনে ৩শত টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও মেলায় বিভিন্ন সামুদ্রিক দেখাগেছে। তুলনা মুলকভাবে মাছের দাম কমছিল। এছাড়া ঘরের আসবাবপত্রের মধ্য কাঠ, স্ট্রীল, লোহার ফার্নিচার, প্লাষ্টিক সামগ্রী, মাটির বাসন, কসমেটিস্, খেলার সামগ্রী, আকর্ষনীয় মিষ্টি, বড়রই, মিষ্টি আলু, শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, হুন্ডা খেলা বিভিন্ন বিনোদন দর্শণার্থীদের মনোরঞ্জন করে। দেশের বিভিন্ন জেলা থেকে মেলার আগের দিন থেকে হাজার হাজার মানুষ মেলায় পশরা সাজিয়ে ক্রয় বিক্রয় করতে দেখাগেছে। পুরুষের পাশাপাশি নারী দর্শনার্থীরাও ছিল চোখে পড়ার মতো। মেলায় বিশুদ্ধ পানি, স্যানিটেশন, বিলিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা না থাকায় জনস্বাস্থ্য হুমকিসহ ব্যাপক অব্যাবস্থাপনা লক্ষকরা গেছে। মেলায় কোন তদারকি না থাকায় গরু, মহিষ, ছাগল জবাই হলেও সে গুলোর কোন স্বাস্থ্য পরীক্ষা ও মাছের ফরমালিন পরীক্ষা করার কোন ব্যবস্থা ছিলনা। মেলাটি পরিচালনার জন্য জোতদার সাইফুল ইসলাম মন্ডলকে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এক দিনের লাইসেন্স দেয়া হলেও সে আত্মগোপনে থেকে তার লোকজন দিয়ে ক্রেতা-বিক্রেতার নিকট থেকে ইচ্ছেমত টোল আদায় করেছেন। এদিকে এলাকার শান্তি শৃংখলা রক্ষায় মেলায় বিভিন্ন প্রকার অনুমতি বিহিন ২০ টি যাত্রা, জুয়া ও বিচিত্রার প্যান্ডেল পুলিশ মেলার পুর্বেই ভেঙ্গে দেয়ায় কোন অশ্লীলতা চোখে পড়েনি। এব্যাপারে মডেল থানার ওসি শাহিদ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেলায় আইন শৃংখলা ও শান্তি রক্ষায় এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দ্দেশে মাইকিং করে এব্যাবস্থা গ্রহন করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার মহিষাবান পালপাড়ার সামনে বউমেলা অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

ক্রিকেটেও আসছে লাল কার্ডের নিয়ম

ক্রিকেটেও আসছে লাল কার্ডের নিয়ম

বগুড়া বার্তা : ক্রিকেটের নিয়মকানুন ঠিক করার দায়িত্ব যাদের, সেই মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নতুন আইনে ক্রিকেট মাঠেও কোনো খেলোয়াড়ের আচরণ মাত্রা ছাড়ালেই তাঁকে মাঠ ছাড়তে বাধ্য করতে পারবেন আম্পায়ার।
অপরাধ বিবেচনায় মাঠে ম্যাচে সাময়িক নিষেধাজ্ঞা ও ম্যাচ থেকে পুরো বহিষ্কারের নিয়ম চালু করেছে এমসিসি। ছোট অপরাধের জন্য হলুদ কার্ডের মতোই শাস্তি পেতে হবে, বড় অপরাধের শাস্তির জন্য একেবারে লাল কার্ড। মানে বহিষ্কার।
গতকাল এমসিসি পরীক্ষামূলকভাবে ক্রিকেটে হলুদ ও লাল কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মাঠে ক্রিকেটারদের আগ্রাসী আচরণে বাঁধ দিতেই আসছে কার্ডের ব্যবহার। ২০১৫ সালে ইংল্যান্ডে ৫টি ম্যাচ পণ্ড হয়েছিল শুধুমাত্র খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন ঝগড়া-বিবাদের কারণে। ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমসিসির এমন উদ্যোগ। তবে লাল কার্ডের ব্যবহার হবে একেবারে শেষ অস্ত্র হিসেবে।
খেলোয়াড়েরা যদি নিজেদের মধ্যে হালকা বচসায় জড়িয়ে পড়ে, ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে, অথবা কোনো ফিল্ডার যদি ব্যাটসম্যানদের দিকে অযথা বল ছুড়ে মারে, অতিরিক্ত আপিল করে-সে ক্ষেত্রে কেবল ৫ রান পেনাল্টি দেবেন আম্পায়াররা।
কিন্তু খেলোয়াড়দের আচরণ যদি এ মাত্রাও ছাড়িয়ে গিয়ে আগ্রাসী রূপ নেয়, একজন আরেকজনকে শারীরিকভাবে লাঞ্ছনার হুমকি দেয় কিংবা আম্পায়ারকে ভয় দেখানোর কোনো চেষ্টা নেয় অথবা অন্য কোনো খেলোয়াড়কে জাতি, ধর্ম, বর্ণ কিংবা যৌনতা নিয়ে খোঁচা দেয়, তাহলে ওই খেলোয়াড়কে ১০ ওভার কিংবা বাকি ইনিংসের ২০ শতাংশ ওভারের জন্য মাঠ থেকে বের করে দেওয়া হবে। ব্যাটসম্যানের ক্ষেত্রে মাঠ থেকে উঠে যেতে হবে এবং পরবর্তী ব্যাটসম্যান মাঠ থেকে উঠে যাওয়ার আগ পর্যন্ত মাঠে নামতে পারবেন না। যদি ব্যাটিং দলের ৯ উইকেট পড়ে যায়, সে ক্ষেত্রে দলকে অলআউট ঘোষণা করা হবে। আর ৫ রানের পেনাল্টি তো আছেই।
কিন্তু কোনো খেলোয়াড় যদি সরাসরি আম্পায়ারকে হুমকি দেন, প্রতিপক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, মাঠে সহিংস আচরণ করে অথবা অন্যদের বর্ণ, যৌনতা নিয়ে হেনস্তা করে তবে ওই খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়া হবে। ওই খেলোয়াড় মাঠ ছাড়তে অস্বীকৃতি জানালে, ধরে নেওয়া হবে দলটি খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে এবং ম্যাচের ফলও নির্ধারিত হয়ে যাবে। সঙ্গে ৫ রানের জরিমানা তো থাকছেই।
এ সংক্রান্ত প্রতিবেদনগুলো থেকে কিছুটা বিভ্রান্তি অবশ্য দেখা দিয়েছে। কিছু প্রতিবেদনে কার্ডের ব্যবহারের কথা লেখা হলেও অন্যান্য প্রতিবেদনে শুধু শাস্তির কথাটাই লেখা হয়েছে। সেই শাস্তি আম্পায়ার কার্ড দেখিয়ে দেবেন, নাকি মৌখিকভাবে বলবেন, তা পরিষ্কার নয়।
এখনই মূল ধারার ক্রিকেটে চালু হচ্ছে না লাল কার্ড। ইংল্যান্ডের স্কুল ক্রিকেট, বিভিন্ন ঘরোয়া লিগ, এমসিসির বিশ্ববিদ্যালয়ের ম্যাচগুলোতেই আপাতত লাল কার্ডের দেখা মিলবে। ডেভিড ওয়ার্নার কিংবা বিরাট কোহলির মতো স্বঘোষিত ‘আগ্রাসী’ ক্রিকেটাররা একটু স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন। আরও কিছুদিন মাঠে আগ্রাসী মনোভাব দেখাতে পারবেন তাঁরা। তবে কে জানে, এই উদ্যোগ সফল হলে মূলধারার ক্রিকেটেও হয়তো চালু হয়ে যাবে এই নিয়ম।
Design by MS Design

Powered by Blogger